এভারকেয়ারে হাদির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ জোবায়দা রহমানের

১২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ PM
হাদির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ জোবায়দা রহমানের

হাদির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ জোবায়দা রহমানের © সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ভাই-বোন ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমান।

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে হাসপাতালে এই সাক্ষাতে জোবায়দা রহমান হাদির স্বজনদের সহমর্মিতা জানান এবং সহযোগিতার কথা প্রকাশ করেন।        

এ সময় জোবায়দা রহমান বলেন, ইনশাল্লাহ, আমরা অনেক দোয়া করছি। তিনি সুস্থভাবে আমাদের কাছে ফিরবেন।

সাক্ষাৎকালে ডা. আমানউল্লাহ ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
তরুণ কর্মী মিললেও দক্ষ কর্মী পাচ্ছে না শিল্পপ্রতিষ্ঠানগুলো
  • ২২ নভেম্বর ২০২৬
বিশ্বে সবচেয়ে কম দামে স্বর্ণ মেলে যে ১০ দেশে, ভরিপ্রতি দাম …
  • ২২ নভেম্বর ২০২৬
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল যাত্রা
  • ২২ নভেম্বর ২০২৬
জুলাইয়ে শত শত পুলিশকে মারা হয়েছে, গোপালগঞ্জে শুধু থানা পুড়ি…
  • ২২ নভেম্বর ২০২৬