ওসমান হাদির জন্য ‘বি নেগেটিভ’ রক্ত দরকার, সোশ্যাল মিডিয়ায় আবেদন

১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৩২ PM , আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ PM
ওসমান হাদি

ওসমান হাদি © ফাইল ছবি

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।

তিনি জানান, কিছুক্ষণ আগে ওসমান হাদিকে হাসপাতালে আনা হয়েছে এবং বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন।

ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আজ বিকাল ৩টায় জানানো হয়েছে, তার জন্য জরুরি ভিত্তিতে ‘বি নেগেটিভ’ রক্ত প্রয়োজন। রক্তদাতাদের যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

জানা গেছে, বর্তমানে তিনি কোমায় আছেন বলে জানিয়েছেন ঢামেক জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ। তিনি বলেন, হাদির অবস্থা খুবই গুরুতর। তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি এখন কোমায় আছেন।

বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬
অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন ৫ উ…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিশোরীকে আটকে রেখে ৪ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার দুই
  • ০৫ অক্টোবর ২০২৬
ভোল পাল্টে বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার মনোনয়ন পেলেন অভিনেত…
  • ০৫ অক্টোবর ২০২৬