এদেশে সন্ত্রাসের রাজনীতি চলতে পারে না: হাদির গুলিবদ্ধের ঘটনায় শিবির সভাপতি

১২ ডিসেম্বর ২০২৫, ০৩:২৮ PM , আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ PM
ওসমান হাদি ও জাহিদুল ইসলাম

ওসমান হাদি ও জাহিদুল ইসলাম © সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) নির্বাচনী প্রচারণাকালে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় তাকে গুলি করা হয় বলে জানা গেছে।

দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক। তিনি বলেন, ওসমান হাদিকে কিছুক্ষণ আগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি জরুরি বিভাগে আছেন।

এদিকে হাদির গুলিবিদ্ধের ঘটনায় ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘ইনকিলাব মঞ্চের উসমান হাদী গুলিবিদ্ধ। এ ঘটনার নিন্দা জানানোর কোনো ভাষা জানা নেই।

দ্রুত অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচার করতে হবে। বাংলাদেশের জমিনে কোনো সন্ত্রাসের রাজনীতি চলতে পারে না। শহীদের প্রজন্ম এই নোংরা রাজনীতির কবর রচনা করবে ইনশাআল্লাহ।’

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬