গুলিবিদ্ধ ওসমান হাদীকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে

১২ ডিসেম্বর ২০২৫, ০৩:০৫ PM , আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:০৮ PM
আহত ওসমান হাদী

আহত ওসমান হাদী © টিডিসি ফটো

গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।

তিনি বলেন, ওসমান হাদীকে কিছুক্ষণ আগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি জরুরি বিভাগে আছেন।

এর আগে আজ জুমার নামাজের পর রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তাকে গুলি করা হয় বলে জানা গেছে। জুমার নামাজের আগে বেলা ১১টা ৫২ মিনিটে সামাজিক মাধ্যম ফেসবুকে ওসমান হাদী লেখেন, ‘যেহেতু ঢাকা-৮ এ আমার পোস্টার-ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়া-ছিঁড়িরও চাপ নাই। দুদকের সামনে থেইকা জুম্মা মোবারক।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেলে দুইজন ব্যক্তি তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে ওসমান হাদীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
তরুণ কর্মী মিললেও দক্ষ কর্মী পাচ্ছে না শিল্পপ্রতিষ্ঠানগুলো
  • ২২ নভেম্বর ২০২৬
বিশ্বে সবচেয়ে কম দামে স্বর্ণ মেলে যে ১০ দেশে, ভরিপ্রতি দাম …
  • ২২ নভেম্বর ২০২৬
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল যাত্রা
  • ২২ নভেম্বর ২০২৬
জুলাইয়ে শত শত পুলিশকে মারা হয়েছে, গোপালগঞ্জে শুধু থানা পুড়ি…
  • ২২ নভেম্বর ২০২৬