খালেদা জিয়ার অসুস্থতায় হাসিনার উদ্বেগ প্রকাশ

১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৮ PM , আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ PM
বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনা

বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনা © সংগৃহীত

বাংলাদেশের বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের সংবাদ মাধ্যম আইএএনএসকে দেওয়া একটি ইমেইল সাক্ষাৎকারে তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) আইএএনএস-এ ওই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। সাক্ষাৎকারে শেখ হাসিনাকে খালেদা জিয়ার গুরুতর চিকিৎসার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ, একথা জেনে আমি অত্যন্ত উদ্বিগ্ন। আমি তার সুস্থতার জন্য প্রার্থনা করছি।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৭ নভেম্বর তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয় এবং সেখানেই নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হাসপাতালের স্থানীয় ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে। চিকিৎসার উন্নত ব্যবস্থার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা করা হলেও তাতে জটিলতা দেখা দিয়েছে।

জুলাই বিপ্লবের স্মরণে গল্প-উপন্যাস লিখে ডাকসুর পুরস্কার পেল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চিংড়ি মাছে জেলি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ক্যান্সারে আক্রান্ত মাকে বাঁচাতে সহায়তা চান ইবি শিক্ষার্থী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অর্ধশতাধিক ভুক্তভোগীর অভিজ্ঞতায় ছাত্রলীগের গেস্টরুম-গণরুম ন…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9