বাগদানের আড়াই মাস পর বিয়ের পিঁড়িতে হান্নান মাসউদ

০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫০ PM
আবদুল হান্নান মাসউদ ও শ্যামলী সুলতানা জেদনী

আবদুল হান্নান মাসউদ ও শ্যামলী সুলতানা জেদনী © টিডিসি সম্পাদিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ বিয়ে করেছেন। পাত্রী জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনী। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীতে ঘরোয়াভাবে এই বিয়ে সম্পন্ন হয় বলে জানা গেছে।

বিয়ের অনুষ্ঠানে নববিবাহিতা দম্পতির সঙ্গে ছবি তুলে ফেসবুকে শেয়ার করে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন লেখেছেন, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনীর বিয়ে অনুষ্ঠিত হয়েছে। জুলাইয়ের অনুপ্রেরণা নিয়ে গড়ে ওঠা দুজন রাজনীতিবিদের এই আয়োজনে থাকতে পেরে ভাগ্যবান মনে হচ্ছে নিজেকে।

গত ১৮ সেপ্টেম্বর তাদের বাগদান সম্পন্ন হয়। সেদিন নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বাগদানের বিষয়টি জানিয়েছিলেন হান্নান মাসউদ।

শ্যামলী সুলতানা জেদনী গত ২৮ ফেব্রুয়ারি জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগ করেন। তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ‘সংগঠক’ পদে ছিলেন। পরে সংগঠনটি বিলুপ্ত হলে নতুন করে জাতীয় ছাত্রশক্তি গঠিত হলে তিনি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬