উপদেষ্টা আসিফের আসনে প্রার্থী দিল বিএনপি

০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ PM , আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:২৪ PM
বিএনপির মনোগ্রাম ও শেখ রবিউল আলম রবি

বিএনপির মনোগ্রাম ও শেখ রবিউল আলম রবি © সংগৃহীত

ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করতে পারেন বলে জানিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। আসনটি এতদিন ফাঁকা রেখেছিল বিএনপি। এ নিয়ে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রার্থী ঘোষণা করেছে দলটি। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে নতুন করে ৩৬টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত নতুন তালিকায় ঢাকা-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে রয়েছেন শেখ রবিউল আলম রবি। এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এ আসন থেকে প্রার্থিতা করেছিলেন তিনি।

প্রার্থী ঘোষণার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা আগেই ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছিলাম। আজকে আমরা আরো ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করছি।

তিনি আরও বলেন, ৩০০ আসনের মধ্যে আরো অনেকগুলো থেকে যাচ্ছে বোধহয় ২৪/২৫টির মতো থেকে যাবে। আমরা আমাদের যে অ্যালায়েন্স (শরিক) রয়েছে এসব তাদের জন্য রেখেছি। তাছাড়া আমাদের দুই-একটি আসনে সামনে ডিসিশন (প্রার্থী পরিবর্তন) হবে। সেগুলো আমরা পরে ঘোষণা করব।

‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৪ সেপ্টে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের বিদায়ী চিঠিতে যা লিখলেন ডাকসু ভিপি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি: আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ছাদের পলেস্তারা পড়ে হল সংসদ নেতা আহত, অল্পের জন্য রক্ষা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির সোহরাওয়ার্দী হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ইসমাইল চৌধুরি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9