লন্ডন নেয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে

০৪ ডিসেম্বর ২০২৫, ০২:০৮ PM , আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫, ০২:২৩ PM
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া © সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করছেন ।

তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য কাল শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে লন্ডনের উদ্দেশে রওনা করতে পারেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কাতার সরকারের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে যাত্রা করতে পারেন বলেও জানান তিনি।

এ সফরে ব্যক্তিগত চিকিৎসকসহ ১৪ জন তার সঙ্গে যাবেন বলে জানা যায়।

এর আগে গত ২৯ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাতারের কাছে একটি এয়ার অ্যাম্বুলেন্স সাহায্য চেয়ে একটি চিঠি লেখেন। এরপর কাতার প্রত্যুত্তরে জানায়, বেগম জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স দিতে প্রস্তুত আছে দেশটি। কাতারের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এবার সেই অ্যাম্বুলেন্সে করেই লন্ডনে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে তাকে।

প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দ…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬