বিএনপিতে ফখরুলের চেয়ে যোগ্য কেউ নেই

২০ মে ২০১৯, ০৫:১৬ PM
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। © ফাইল ফটো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বগুড়া-৬ আসনে উপনির্বাচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের যথাযথ বিকল্প প্রার্থী দলটি পাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তিনি বলেন, ‘সেখানে তার চেয়েও যোগ্য ব্যক্তি কি আসবেন? ফখরুল ইসলামের চেয়েও কি শক্তিশালী কোনো বার্তা নতুন ব্যক্তিটি সংসদে দিতে পারবেন- এমন কেউ আসছেন? সেটাতো আমার মনে হয় না।’

সোমবার দুপুরে রাজধানীর বনানীতে সেতু ভবনে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ভার-ভারত্বের দিক থেকে আমার মনে হয় মির্জা ফখরুল পারপাসটা ভালোভাবে সার্ভ করতে পারতেন। শক্তিশালী বিরোধী দলের শক্তিশালী বার্তা তিনি দিতে পারতেন।’

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে বিএনপি ৬টি আসনে জয়ী হয়। এরমধ্যে পাঁচজন সংসদ সদস্য নানান জল্পনা-কল্পনার পর শপথ নেন। কিন্তু বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হওয়া দলের মহাসচিব মির্জা ফখরুল শপথ নেননি। ফলে ওই আসনটি শূন্য ঘোষণা করা হয়। বগুড়া-৬ আসনে উপনির্বাচনে আগামী ২৪ জুন ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)।

পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
  • ১০ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান…
  • ১০ অক্টোবর ২০২৬
কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞ…
  • ১০ অক্টোবর ২০২৬
এসএসসিতে বরিশাল শিক্ষা বোর্ডে বৃত্তি পেলেন ১১১৮ জন, দেখুন ত…
  • ১০ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের মারধরের ঘটনায় রাবিতে বিশেষ সিন্ডিকেট ১৫ অক্টোবর
  • ১০ অক্টোবর ২০২৬
শিক্ষকদের নতুন পে-স্কেলে বেতন পেতে দেরি কেন, জানাল অর্থ বিভ…
  • ১০ অক্টোবর ২০২৬