‘বাউলদের ওপর হামলা উগ্র ধর্মান্ধদের কাজ’

২৬ নভেম্বর ২০২৫, ০৭:১২ PM
ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

মানিকগঞ্জে বাউলদের ওপর হামলা উগ্র ধর্মান্ধদের কাজ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাউলদের ওপর হামলা একটি ন্যক্কারজনক ঘটনা এবং এটি উগ্র ধর্মান্ধদের কাজ। তিনি অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং একই সঙ্গে রাজধানীর কড়াইলে আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেন।

আজ বুধবার (২৬ নভেম্বর) ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাউলদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাউলদের ওপর হামলা কোনোভাবেই সঠিক নয়। আমরা এর তীব্র নিন্দা জানাই। এটা ডেফিনেটলি বাংলাদেশের আবহমান গ্রাম-বাংলার সংস্কৃতি, আমাদের বাউল যাঁরা, তাঁরা দেশের মাঠে-ঘাটে-প্রান্তরে গান গেয়ে বেড়ান। তাঁদের ওপর হামলা, এটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি।’

বিএনপির মহাসচিব বলেন, ‘এই ধরনের হিংসা-প্রতিহিংসার পথ বেছে নেওয়া কারও জন্যই শোভনীয় নয়। আমরা অবশ্যই এটার সুষ্ঠু তদন্ত দাবি করি এবং নিরসন দাবি করি।’

সমাজকল্যাণে প্রথম হয়েও গেজেটে নাম নেই, বেলাল বললেন—‘জুলাইয়ে…
  • ০১ অক্টোবর ২০২৬
৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু আজ
  • ০১ অক্টোবর ২০২৬
গোল উৎসবে মেসিবিহীন আর্জেন্টিনার নবযুগের সূচনা
  • ০১ অক্টোবর ২০২৬
সেমিফাইনালে পাকিস্তানকে ১১২ রানের টার্গেট দিল বাংলাদেশ
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে ফার্স্ট হয়ে ইসলামিক স্টাডিজের নাঈমও বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ
  • ০১ অক্টোবর ২০২৬