একই দিনে গণভোট ও সংসদ নির্বাচনের ঘোষণায় প্রধান উপদেষ্টাকে বিএনপির ধন্যবাদ

১৪ নভেম্বর ২০২৫, ০১:১০ AM
বিএনপির লোগো ও ড. ইউনূস

বিএনপির লোগো ও ড. ইউনূস © টিডিসি সম্পাদিত

একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠান আয়োজনের ঘোষণায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির টানা তিন ঘন্টা বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রেস ব্রিফিংয়ে এ ধন্যবাদ জানান।

এসময় বিএনপি মহাসচিব বলেন, আজ জাতির উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং সংসদ নির্বাচনের দিন গণভোট ঘোষণা দেয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সভায় তাকে (প্রধান উপদেষ্টা) ধন্যবাদ জানানো হয়।

তিনি জানান, সভায় গত ১৭ অক্টোবর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠানের এবং যথা শিগগিরই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়।

এর আগে, রাত ৭টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। লন্ডন থেকে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন।  

সংবাদ সম্মেলন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ ও এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

সাবস্টেশনে লাগা আগুনে বিদ্যুৎহীন রাজধানীর একাংশ
  • ১১ জুলাই ২০২৬
শাহজালালের মাজারের দানবাক্সে এবার ১৯ দিনেই ৪৭ লাখ টাকা
  • ১১ জুলাই ২০২৬
ঢলের পানিতে লাকড়ি ধরতে গিয়ে ভেসে যায় শিশু সাজেদুল, চারদিন প…
  • ১১ জুলাই ২০২৬
বন্যা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর উদ্যোগ তুলে ধরলেন মাহ্দী আ…
  • ১১ জুলাই ২০২৬
বিয়ের আড়াইমাসের মাথায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১১ জুলাই ২০২৬
২৫ বছরে ঢাকা মেডিকেলকে দক্ষিণ এশিয়ায় ‘শ্রেষ্ঠ’ দেখার আশা ডা…
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence