প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে ১২-দলীয় জোট

১৩ নভেম্বর ২০২৫, ০৪:৫৯ PM , আপডেট: ১৩ নভেম্বর ২০২৫, ০৫:০০ PM
১২ দলীয় জোট

১২ দলীয় জোট © সংগৃহীত ছবি

জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়েছে ১২ দলীয় জোটের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক বিবৃতিতে তাঁরা বলেন, সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজন করা হবে বলে যে ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দিয়েছেন, তা অত্যন্ত সময়োপযোগী এবং বাস্তবধর্মী পদক্ষেপ । 

দেশের সাধারণ জনগণ প্রধান উপদেষ্টার  এ ঘোষণায় উৎফুল্ল হয়েছেন। এর মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে সংশয়  দেখা দিয়েছিল তা কেটে গেছে। 

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের তালা, ৫ নিরাপত্তা প্রহরী বরখাস্ত

আমরা বিশ্বাস করি, দেশের সকল রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার এই ঘোষনার পর আর কোনো নতুন  দাবি উত্থাপন না করে পুরোপুরি  নির্বাচনী কর্মকাণ্ডে নিয়োজিত হবেন। তাঁরা বলেন, জাতীয় নির্বাচনে পাশাপাশি একইদিন গণভোট করার সিদ্ধান্ত একটি যুগান্তকারী পদক্ষেপ। 

ডিএনএ পরীক্ষায় যাচ্ছে তাজমিনের পোশাক, ফরেনসিকে মোবাইল
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিক্ষক নিজে, ক্লাস নেন মামা, বেতন ভাগাভাগি করে নে…
  • ১২ অক্টোবর ২০২৬
আগামীতে দুটো দল দেখি, এক জামায়াত, আরেকটা আওয়ামী লীগ— যে কা…
  • ১২ অক্টোবর ২০২৬
নীতিমালার গ্যাঁড়াকলে ১৮তম নিবন্ধনে উত্তীর্ণ ট্রেড ইন্সট্রা…
  • ১২ অক্টোবর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন অ…
  • ১২ অক্টোবর ২০২৬
ফেসবুকে ‘জানক স্ট্রিট’ প্রদর্শনের ভিডিও ভাইরাল, ডিবির হাতে …
  • ১২ অক্টোবর ২০২৬