বিএনপির সঙ্গে আইএমএফের উপদেষ্টার বৈঠক

০৯ নভেম্বর ২০২৫, ০১:৫১ PM
বিএনপির সঙ্গে আইএমএফের প্রতিনিধিদলের বৈঠক

বিএনপির সঙ্গে আইএমএফের প্রতিনিধিদলের বৈঠক © টিডিসি ফটো

বিএনপির সঙ্গে বাংলাদেশ সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ (IMF) প্রতিনিধিদল একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। আজ শনিবার (৯ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল -আইএমএফের প্রতিনিধিদল জাতীয়তাবাদী দল-বিএনপির সঙ্গে বৈঠকের জন্য যান।

বৈঠকে অংশগ্রহণ করেন আইএমএফের প্রতিনিধি দল, যার নেতৃত্ব দেন ক্রিস পাপাজর্জিউ, অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশন চিফ। বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া বিএনপি প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব মো. ইসমাইল জবিউল্লাহ, চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশ্বব্যাংকের সাবেক সিনিয়র কর্মকর্তা ড. জিয়াউদ্দিন হায়দার এবং বিএনপির সংগঠনিক সম্পাদকশামা ওবায়েদ।

বৈঠকে আইএমএফের চলমান মিশনের পর্যালোচনামূলক প্রতিবেদনের প্রাথমিক ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকের আলোচনার মূল বিষয়গুলো ছিল: মূল্য সংযোজন করের (VAT) হরমোনাইজেশন এবং ছাড় (exception) হ্রাস বা বিলোপের নতুন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স (TA); কর্পোরেট কর বৃদ্ধি করে জিডিপি-টু-ট্যাক্স রেভিনিউ অনুপাত উন্নত করা; ব্যাংকিং খাতের সংস্কার; এবং সামাজিক খাতে ব্যয় বৃদ্ধি, যা বিএনপির নীতি অগ্রাধিকারের অংশ হিসেবে বৈঠকে বিশেষভাবে উপস্থাপিত হয়।

বিএনপি প্রতিনিধিদল জোর দিয়ে উল্লেখ করে যে, বাংলাদেশের টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে আর্থিক খাত, কর ব্যবস্থা এবং সামাজিক খাতের সংস্কার জরুরি। তারা বলেন, বিএনপি বিশ্বাস করে যে, একটি জবাবদিহিমূলক ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা ছাড়া দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি সম্ভব নয়।

আইএমএফ প্রতিনিধি দল বিএনপির প্রস্তাবিত নীতি-অগ্রাধিকার এবং সংস্কারভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে। বৈঠকটি উভয় পক্ষের মধ্যে ভবিষ্যতে নীতিগত সংলাপ ও সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা জাগিয়ে তোলে।

 

 

ফেসবুকে আবেগঘন পোস্টে নেতাকর্মীদের ‘বিদায়’ জানালেন মির্জা ফ…
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ঢাবিতে ছাত্র ইউনিয়নের …
  • ২০ আগস্ট ২০২৬
ইসলাম গ্রহণ নিয়ে যা বললেন রবার্তো কার্লোস
  • ২০ আগস্ট ২০২৬
কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬