বিএনপিতে যোগ দেওয়ার পর স্নিগ্ধর প্রথম সমাবেশ বগুড়ায়

০৮ নভেম্বর ২০২৫, ১০:২৪ PM
মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ

মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ © ফাইল ছবি

সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা এবং জুলাই গণ–অভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ)। বিএনপিতে যোগ দেওয়ার পর প্রথম কোনো সমাবেশে অংশগ্রহণ করতে বগুড়ায় যাচ্ছেন তিনি।

জানা গেছে, আগামীকাল রবিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলায় যাবেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সেখানে মীর মুগ্ধ স্কয়ারে ছাত্র-জনতা সমাবেশে বক্তব্য দেবেন স্নিগ্ধ।

শনিবার (৮ নভেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়।

ওই পোস্টে জানানো হয়, রবিবার দুপুর আড়াইটার দিকে ঐতিহাসিক মহাস্তানে হজরত শাহ সুলতান (রহ.) মাজার জিয়ারত করবেন তিনি। এরপর বিকেল ৩টায় শিবগঞ্জের শহীদ মীর মুগ্ধ স্কয়ারে ছাত্র-জনতা সমাবেশে বক্তব্য দেবেন স্নিগ্ধ।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬