বিএনপির আলোচনা সভাস্থলের কাছে হাতবোমা বিস্ফোরণ

০৫ নভেম্বর ২০২৫, ০৭:৫৭ AM
বিএনপির আলোচনা সভাস্থলের কাছে হাতবোমা বিস্ফোরণ

বিএনপির আলোচনা সভাস্থলের কাছে হাতবোমা বিস্ফোরণ © সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়ায় বিএনপির এক আলোচনা সভাস্থলের কাছে কমপক্ষে ২০টি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় এলাকায় ব্যাপক আতঙ্ক দেখা দেয়।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের পোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির আলোচনা সভা চলাকালে এ বিস্ফোরণ ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নড়িয়ার মোক্তারেরচর ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে পোড়াগাছা বিদ্যালয় মাঠে আলোচনা সভা চলছিল। সভা চলাকালে হঠাৎ সভাস্থলের পাশ থেকে পরপর হাতবোমা বিস্ফোরণ ঘটে। এতে উপস্থিত নেতাকর্মীরা আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে পড়েন। ঘটনার পর খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মেদ রয়েল মাঝি অভিযোগ করে বলেন, তাদের শান্তিপূর্ণ আলোচনা সভা নস্যাৎ করার জন্যই এই নাশকতা চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, যারা এতদিন ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের আশ্রয়ে’ ছিল, তারা এখন ‘নব্য বিএনপি’ হয়ে তাদের কার্যক্রম বাধাগ্রস্ত করছে। কারা হামলা চালিয়েছে, সবাই জানে দাবি করে তিনি বলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি নিয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বোমা সদৃশ কিছু বস্তু উদ্ধার করে। কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬