মির্জা ফখরুলের আসনে লড়বেন হিরো আলম

১১ মে ২০১৯, ০৮:০৯ PM
হিরো আলম

হিরো আলম © সংগৃহীত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিজয়ী হওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেননি। যার কারণে নিয়ম অনুযায়ী তার শপথ না নেওয়া আসন শূন্য হয়ে যাওয়ায় ওই আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর ফখরুলের এ আসন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম লড়বেন বলে ঘোষণা দিয়েছেন।

আগামী ২৪ জুন নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী এ আসনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই ২৭ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩ জুন।

হিরো আলম বলেন, আমি জাতীয় পার্টির সাংস্কৃতিক দলে যোগ দিয়েছি। তাই জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইব। যদি জাতীয় পার্টি মনোনয়ন না দেয় তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো।

এর আগে অনুষ্ঠিত নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তিনি। সে সময় ১০ জনের স্বাক্ষরে গড়মিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। এরপর ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে মনোনয়ন পত্রের বৈধতা পেয়েছিলেন হিরো আলম। নির্বাচনে এ আসন থেকে সিংহ মার্কায় হিরো আলম পেয়েছিলেন ৬৩৮ ভোট। পরে নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠলে ভোট বর্জন করেন তিনি।

অন্যদিকে হিরো আলম সম্পর্কে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুস সালাম বাবু বলেন, তিনি (হিরো আলম) মূল দলের কেউ নন। জাতীয় পার্টির কোনো নেতাকর্মীর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তাকে মনোনয়ন দেয়ার প্রশ্নই ওঠে না। বগুড়া-৬ এর প্রার্থী হবেন জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর। হিরো আলম জাতীয় সাংস্কৃতিক দলে যোগ দিয়েছে বলে শুনেছি। এর বাইরে কোনো কিছু নয়।

এদিকে সর্বশেষ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট প্রার্থী নূরুল ইসলাম ওমরকে পরাজিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

বিএড ৭ম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
  • ৩১ মার্চ ২০২৬
ফেসবুকে পোস্ট দিয়ে সাবেক এমপির স্ত্রী শিমলার আত্মহত্যার চেষ…
  • ৩১ মার্চ ২০২৬
মব তৈরি করে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের …
  • ৩১ মার্চ ২০২৬
একদিনে ৮৭ হাজার লিটার জ্বালানি উদ্ধার, ৩৯১ অভিযানে ১৯১ মামলা
  • ৩১ মার্চ ২০২৬
একটানা কতক্ষণ চলার পর বিশ্রাম প্রয়োজন ফ্যানের?
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপের জন্য ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা স্কালোনির
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence