রাষ্ট্রপতির কাছ থেকে আদেশ নেয়ার চেয়ে বিষ খাওয়া ভালো: হাসনাত আব্দুল্লাহ

০১ নভেম্বর ২০২৫, ১০:০৫ PM
হাসনাত আবদুল্লাহ

হাসনাত আবদুল্লাহ © ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, মো. সাহাবুদ্দিনের (চুপ্পু) কাছ থেকে যদি জুলাই সনদের আদেশ নিতে হয়, তাহলে তার চেয়ে বিষ খেয়ে মরে যাওয়া ভালো। একজন আহত জুলাই যোদ্ধাকেও যদি বলেন চুপ্পুর কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে, রাজি করাতে পারবেন না।

শনিবার (১ নভেম্বর) বিকেলে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত এক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: চাকরিতে ‘রাজনৈতিক পরিচয় যাচাই’ প্রথা এখনো বহাল, বাস্তবায়নের উদ্যোগ নেই সংস্কার সুপারিশের

প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপি বলে আমরা জামায়াত, জামায়াত বলে আমরা বিএনপি। এর মানে আমরা সঠিক পথে আছি। আমরা মধ্যপন্থী, সংস্কারপন্থী রাজনীতিতে বিশ্বাসী। আমরা বিএনপি নই, জামায়াতও নই। যারা স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস ও সংস্কারের পক্ষে, তাদের নিয়েই আমরা নতুন বাংলাদেশ গড়ব।

তিনি আরও যোগ করেন, আমাদের জোটে কারা থাকবে, সেটা আমরা ঠিক করব। যারা সংস্কার, সংবিধান ও প্রতিষ্ঠান সংস্কারের পক্ষে থাকবে, তারাই আমাদের সহযোগী হবে। জুলাই সনদে স্বাক্ষর করার সময় অনেকেই বুঝে না করেছিল, এখন তারাই বলছে আমরাই সঠিক ছিলাম।

সভায় উপস্থিত ছিলেন এনসিপি ও সহকারী অ্যাটর্নি জেনারেল (বরিশাল বিভাগ) সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও জেলা প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা প্রমুখ।

সভায় বক্তারা এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার প্রতিশ্রুতি দেন এবং আগামী দিনে সংস্কারপন্থী রাজনীতিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9