সংস্কার প্রস্তাব না মানলে দায়িত্বহীনতার পরিচয় দিবে বিএনপি: ডা. তাহের

৩১ অক্টোবর ২০২৫, ০২:০১ PM
ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের © সংগৃহীত

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপি যদি সংস্কার না মানে, সংস্কার না চায় তাহলে তাদের শুরুর আগেই বলা উচিত ছিল- আমরা এই কমিশনে অ্যাটেন্ড করব না, আমরা এটাকে বয়কট করছি। কিন্তু এতগুলো সভায় উপস্থিত থেকে এখন এই কথা বলা আমার মনে হয় দায়িত্বহীনতার পরিচয়।

শুক্রবার (৩১ অক্টোবর) কুমিল্লা সেন্ট্রাল হসপিটালের অডিটোরিয়ামে নিজ নির্বাচনী এলাকার ভোট কেন্দ্র পরিচালকদের সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি যদি সংস্কার প্রস্তাব না মানে তবে এটা তাদের দায়িত্বহীনতার পরিচয়। নতুন করে রাজনৈতিক সংকট তৈরির অপপ্রয়াস। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন সম্পর্কে জনগণের মাঝে সংশয় তৈরির অপপ্রয়াস।

আরও পড়ুন: বিএনএফ মহাসচিব অধ্যক্ষ নজরুলের বিরুদ্ধে অনিয়ম–দুর্নীতির অভিযোগ

ডা. তাহের বলেন, যদি নির্বাচন না হয় তাহলে যারা পালিয়ে গিয়ে ভারতে বসে ষড়যন্ত্র করছে, তারাই একটা সুযোগ নেবে। বিগত সরকারের যে বাংলাদেশ, সংস্কারবিহীন যে বাংলাদেশ ছিল, বিএনপি মনে হয় সেই জায়গায় ফিরে যেতে চায়। বাংলাদেশকে আওয়ামী জাহেলিয়াতের দিকে ফিরে যেতে জনগণ দেবে না।

তিনি আরও বলেন, সরকারের সিদ্ধান্ত থেকে যদি সরকার সরে যায়, তাহলে এটা পরিষ্কার হবে যে সরকার আর নিরপেক্ষ নেই। এ সরকার যদি নিরপেক্ষতা হারায় এবং কোনো দলের প্রতি যদি তাদের আনুগত্য প্রকাশ করে তাহলে সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা তৈরি হবে।

বিএনপি সরকারের ওপর চাপ সৃষ্টি করছে উল্লেখ করে তিনি বলেন, আরপিওতে ইলেকশন কমিশন এবং এই সরকার দুই জায়গাতেই একটা ক্রস অ্যাপ্রুভড হয়েছে সেটা হচ্ছে কোনো একটি দল এককভাবে কিংবা জোট হিসেবে যদি নির্বাচন করে তাহলে তাদের নিজস্ব দলীয় মার্কায় নির্বাচন করতে হবে। এটাকে আমরা অভিনন্দন জানিয়েছি। বহুদল অভিনন্দন জানিয়েছে। কারণ একটা দল যখন কেউ করে তার একটা আইডোলজি থাকে। এটা উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়ে গেছে। হঠাৎ করে বিএনপি এসে বলে আমরা এটা মানি না। এখন তারা সরকারের ওপর চাপ দিচ্ছে। তাহলে তারা আরপিও মানে না।

এসময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আধুনিক ও নান্দনিক রূপ পেল ডাকসু সংগ্রহশালা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আদানির বিদ্যুৎ নিয়ে সুখবর মিলল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে নিজ ঘরের আড়ায় ঝুলছিল ভ্যানচালকের মরদেহ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১৮ জোড়া ট্রেন বন্ধ, লাকসামে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি ট…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9