প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করা মূলত এনসিপিকে বাচ্চা হিসেবে দেখানোর চেষ্টা: সামান্তা শারমিন

৩০ অক্টোবর ২০২৫, ০৬:০৪ PM , আপডেট: ৩০ অক্টোবর ২০২৫, ০৬:০৮ PM
সামান্তা শারমিন ও যুক্ত হওয়া নতুন প্রতীক শাপলা কলি

সামান্তা শারমিন ও যুক্ত হওয়া নতুন প্রতীক শাপলা কলি © সংগৃহীত

নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় পূর্ণাঙ্গ বা ফুটন্ত শাপলা না দিয়ে এর কলি অন্তর্ভুক্ত করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এনসিপিকে ‘বাচ্চা’ হিসেবে দেখানোর চেষ্টা থেকে নির্বাচন কমিশন এমন আচরণ করেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কার্যালয়ে ‘জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে’ শীর্ষক সেমিনারে সামান্তা শারমিন এই মন্তব্য করেন।

সামান্তা বলেন, শাপলা ফুলের স্থলে ইসি দিয়েছে শাপলা কলি, এনসিপি কোনো ছোট দল নয়। শাপলা কলি দেওয়া সম্ভব হলে শাপলা কেন দেওয়া সম্ভব হবে না? এটি ইসির সদিচ্ছার অভাব। এর মাধ্যমে নির্বাচন কমিশনের ভূমিকা ফের প্রশ্নবিদ্ধ হল।

এ সময় এনসিপি কোনো ছোট দল নয় বলেও মন্তব্য করেন সামান্তা শারমিন। এ ছাড়া নির্বাচন কমিশন বড় কোনো দলের সঙ্গে শরিক হয়ে প্রতারণা করছে অভিযোগ করে এনসিপির এ নেত্রী বলেন, এমন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব না।

বিএনপির উদ্দেশ্যে সামান্তা শারমিন বলেন, নোট অব ডিসেন্ট কেন দেওয়া হলো তা পরিষ্কার করতে হবে। সকল গোপনীয়তা ফাঁস হয়ে যাওয়ার ভয় থেকেই বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে। বিএনপি দেশের গণমানুষের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে নোট অব ডিসেন্ট দিয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির এক প্রজ্ঞাপনে ‘শাপলা কলি’কে রাজনৈতিক দলের প্রতীক তালিকায় যুক্ত করে ইসি। মূলত, নির্বাচন বিধিমালা ২০০৮ সংশোধন করেই এই প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ: বাঙালির উন্মাদনা ও ক্রীড়া প্রকল্…
  • ১২ জুলাই ২০২৬
জটিলতা ছাড়াই টিউটর ও টিউশন খুঁজতে এলো নতুন ডিজিটাল প্ল্যাটফ…
  • ১২ জুলাই ২০২৬
উচ্চশিক্ষায় এআই দক্ষতা উন্নয়নের বিকল্প নেই: ইউজিসি সদস্য ড.…
  • ১২ জুলাই ২০২৬
রাষ্ট্রয়ত্ত ৯ ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ পৌনে ২ লাখ কোটি টা…
  • ১২ জুলাই ২০২৬
শতভাগ শূন্যপদ যুক্ত করে নতুন গণবিজ্ঞপ্তির দাবি ১৮তম নিবন্ধন…
  • ১২ জুলাই ২০২৬
কোঅর্ডিনেটর নিয়োগ দেবে টিআইবি, আবেদন ২৫ জুলাই পর্যন্ত
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence