‘শাপলা’র পরিবর্তে ‘শাপলা কলি’— যা বললেন এনসিপি নেতা খালেদ সাইফুল্লাহ

৩০ অক্টোবর ২০২৫, ০৫:৫৮ PM
খালেদ সাইফুল্লাহ

খালেদ সাইফুল্লাহ © সংগৃহীত

আজ ৩০ অক্টোবর নির্বাচন কমিশন সচিবালয় থেকে নির্বাচনী প্রতীক তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) চাহিদায় শাপলা প্রতীক থাকলেও প্রজ্ঞাপনে দেখা গেছে, প্রকাশিত তালিকায় ‘শাপলা’ প্রতীকের পরিবর্তে ‘শাপলা কলি’ তালিকাভুক্ত করেছে। এর পরপরই তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন এনসিপির পলিসি ও রিসার্চ উইংয়ের প্রধান ও দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

সোমবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার পরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ প্রতিক্রিয়া জনান তিনি। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনকে আমরা জিজ্ঞেস করেছিলাম কোন আইন বা বিধির কারণে তারা “শাপলা” প্রতীকটিকে তালিকাভুক্ত করতে পারছেন না। এই প্রশ্নের উত্তর না দিয়ে তারা “শাপলা কলি” তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। কেন “শাপলা” প্রতীকটি তালিকাভুক্ত করা গেল না, এর উত্তর কমিশনকে দিতে হবে। একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নিজের ইচ্ছেমতো নিয়ম বানিয়ে বা বদলে কাজ করতে পারে না।’

আরও পড়ুন: শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় কটূক্তি ও অবমাননার প্রবণতা বাড়ছে, কী বলছেন স্কলাররা

তিনি আরও বলেন, ‘যদি তারা জাতীয় প্রতীক সংরক্ষণের যুক্তিতে “শাপলা” তালিকাভুক্ত না করেন, তবে একই যুক্তি “ধানের শীষ”, “তারকা” বা “পাটপাতা” সব উপাদানের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে। আর যদি তারা জাতীয় প্রতীক সংরক্ষণকে নিজেদের দায়িত্ব না মনে করেন, তাহলে “শাপলা” প্রতীক অন্তর্ভুক্ত করতে বাধা কোথায়?

খালেদ বলেন, ‘নির্বাচন কমিশনের কোন এক অফিসারের ইচ্ছায় আমাদের প্রতীক নির্ধারণ হবে না। আমাদের প্রতীক নির্ধারিত হবে আমাদের দলের সদস্যদের ইচ্ছায় এবং আইনের সীমার মধ্যে। আইন সবার জন্য সমান হতে হবে। আইন যদি বেছে বেছে প্রয়োগ করা হয়, তাহলে তা আর আইন থাকে না, অন্যায়ের হাতিয়ার হয়ে যায়।’

নেত্রকোনায় ১৪ পিস ইয়াবাসহ যুবক আটক
  • ১২ জুলাই ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের …
  • ১২ জুলাই ২০২৬
বাড়লো গুচ্ছের চূড়ান্ত ভর্তির সময়
  • ১২ জুলাই ২০২৬
শ্রেণিকক্ষে হাঁটুসমান পানি, চার দিন ধরে বন্ধ মাদ্রাসার পাঠদ…
  • ১২ জুলাই ২০২৬
নকল ব্যান্ডেজ লাগিয়ে আদিবাসী ছাত্র-জনতা ওপর হামলাকারী সেই খ…
  • ১২ জুলাই ২০২৬
ফরিদপুরে বাসচাপায় আহত স্কুলছাত্রের মৃত্যু, নিহত বেড়ে ৬
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence