মির্জা ফখরুলের আসনে ভোটের তারিখ ঘোষণা

০৮ মে ২০১৯, ০৪:১৭ PM

© ফাইল ফটো

একাদশ জাতীয় সংসদে নির্বাচিত হওয়ার পরও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেয়ায় বগুড়া-৬ আসনে ২৪ জুন ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির যু্গ্ম-সচিব এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান। এছাড়া এ আসনের সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোট গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, এ আসনে মনোনয়ন দাখিলের শেষ সময় ২৩ মে, বাছাই ২৭ মে, প্রত্যাহার ৩ জুন ও প্রতীক বরাদ্দ ৪ জুন। ভোট গ্রহণের সময়ে পরিবর্তন আনা হয়েছে। সকাল ৮টার পরিবর্তে এ আসনে সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু করা হবে এবং বিকেল ৪টার পরিবর্তে ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৫টায়।

গত ৩০ এপ্রিল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন শূন্য ঘোষণা করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। নিয়ম অনুযায়ী সেদিন ছিল শপথ নেয়ার শেষ দিন। এর আগের দিন (২৯ এপ্রিল) বিএনপি থেকে নির্বাচিত চারজন শপথ নিলেও শপথ নেননি মির্জা ফখরুল।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অং শ নিয়ে মাত্র ছয়টি আসনে জয় পায় বিএনপি। বগুড়ার এই আসনে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন মির্জা ফখরুল। তিনি পেয়েছিলেন ২ লাখ ৫ হাজার ৯৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নুরুল ইসলাম ওমর পেয়েছিলেন ৩৯ হাজার ৯৬১ ভোট।

আগামী বছরের রোজা ও ঈদের সম্ভাব্য সময় জানাল মধ্যপ্রাচ্যের এক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রদলের কমিটি নিয়ে কোনো সংবাদ নেই: রিজভী
  • ১০ অক্টোবর ২০২৬
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ৬ নভেম্…
  • ১০ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসের ভেরিফিকেশনে বাদ সেই ছয়জনের প্রশ্ন—‘আমাদের অপর…
  • ১০ অক্টোবর ২০২৬
বরিশালে আইসিটি ট্যালেন্ট হান্টে চ্যাম্পিয়ন কুয়েট, রানারআপ ব…
  • ১০ অক্টোবর ২০২৬
কে বলেছে তোমাকে পুরো গায়ে বোরকা পরতে, হাতে-পায়ে মোজা ব্যবহা…
  • ১০ অক্টোবর ২০২৬