ফেসবুকে শিশির মনিরের রহস্যময় পোস্ট, কী হচ্ছে আগামী সপ্তাহে?

২৩ অক্টোবর ২০২৫, ১১:০১ AM
আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির

আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির © সংগৃহীত

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বুধবার (২২ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়ড ফেসবুক একাউন্টে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন। 

তিনি লিখেছেন, ‘আগামী সপ্তাহ দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ [Significant] সময় হবে ইনশাল্লাহ।’ তার এই পোস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৌতূহল সৃষ্টি হয়েছে।  যদিও তিনি ঠিক কোন বিষয়কে ইঙ্গিত দিয়েছেন সেটি জানা যায়নি।

এদিকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার (২১ অক্টোবর) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমেদ।

পরে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি, গণভোট এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ সহ কয়েকটি বিষয়ে বুধবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামী ও এনসিপির নেতৃবৃন্দ। পৃথক সাক্ষাৎ অনুষ্ঠানে এসব বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।

ফেল করা শিক্ষার্থীরাও রাবিতে ভর্তি আবেদনের সুযোগ পাচ্ছেন, ব…
  • ১১ নভেম্বর ২০২৬
৩৮৯ পুরিয়া হেরোইনসহ যুবক গ্রেপ্তার
  • ১১ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২
  • ১১ নভেম্বর ২০২৬
প্রথম শ্রেণিতে ভর্তির বয়স পাঁচ থেকে ৬ বছর করল সরকার, নীতিমা…
  • ১১ নভেম্বর ২০২৬
প্রতি জেলা থেকে একটি করে এমপিওভুক্ত মাদ্রাসার তালিকা চাইল অ…
  • ১১ নভেম্বর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের শর্ত শিথিল
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950