‘দুর্যোগে নোংরা রাজনীতি নয়, জনগণের পাশে থাকুন’ বিএনপিকে তথ্যমন্ত্রী

০৩ মে ২০১৯, ০৬:৩৩ PM

© সংগৃহীত

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রাকৃতিক দুর্যোগের সময় নোংরা রাজনীতি না করে জনগণের পাশে থাকার জন্য বিএনপির প্রতি আহবান জানিয়েছেন।

রাজধানীর ধানমন্ডীতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির বৈঠকের আগে তিনি সাংবাদিকদের বলেন, বিএনপি সব সময় দুর্যোগ নিয়ে অশুভ ও নোংরা রাজনীতি করে। বিএনপি মহাসচিবের মন্তব্যে সেটি প্রকাশ পেয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ঘূর্ণিঝড় পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করছেন উল্লেখ করে ড.হাছান বলেন, ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলায় সরকার ও প্রশাসন ইতোমধ্যেই প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ একটি টিম গঠন করেছে এবং দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির বৈঠক করেছে। তিনি বলেন, দলের দুর্যোগ ও ত্রাণ উপ-কমিটি ইতোমধ্যেই প্রস্তুতি নিয়েছে।

বিএনপির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিএনপি বিবৃতি দেয় কিন্তু ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।

দেশের মানুষ ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের সময় বিএনপির ভূমিকা ভুলে যায়নি। এই ঝড়ে দুই লাখের বেশী মানুষ প্রাণ হারিয়েছে। তাদের সঠিক সিদ্ধান্তের অভাবে বিমান বাহিনীর অনেক এয়ার ক্রাফট এবং নৌবাহিনীর জাহাজ ধ্বংস হয়েছে। এ সময় বিএনপি নেত্রী খালেদা জিয়া ১৯৯১ এর সাইক্লোন নিয়ে তামাশা করেছেন। তবে মির্জা ফখরুল তা ভুলে গেছেন।

হাছান বলেন আয়নায় নিজের চেহারা দেখুন, ফণী মোকাবেলায় আমরা পদক্ষেপ নিয়েছি এবং আপনাকেও (বিএনপি) জনগণের পাশে দাঁড়াতে হবে।

বৈঠকে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সম্পাদক আমিনুল ইসলাম আমিন উপস্থিত ছিলেন।

রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, যাত্রীসেবা বন্ধ
  • ১০ অক্টোবর ২০২৬
‘ফেল’ তকমায় যেন থমকে না যায় ভবিষ্যৎ, এসএসসি অনুত্তীর্ণদের প…
  • ১০ অক্টোবর ২০২৬
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২২…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রেমিকের সঙ্গে দেখা করতেই কক্সবাজার গিয়েছিল স্কুলছাত্রী তা…
  • ১০ অক্টোবর ২০২৬
১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আন্দোলনে চাকরিপ্রা…
  • ১০ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টের কারণে ছাত্রত্ব বাতিল, ফেরাতে বিবৃতি রাকসু হল…
  • ১০ অক্টোবর ২০২৬