নাসীরুদ্দীন ইস্যুতে বিএনপিকে কড়া বার্তা দিয়ে ব্যাখ্যা চাইল এনসিপি

০১ অক্টোবর ২০২৫, ০২:৫৩ PM
নাসীরুদ্দীন ইস্যুতে বিএনপির কাছে ব্যাখ্যা চেয়েছে এনসিপি

নাসীরুদ্দীন ইস্যুতে বিএনপির কাছে ব্যাখ্যা চেয়েছে এনসিপি © টিডিসি সম্পাদিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে চাঁদপুরে ‘অবাঞ্ছিত’ ঘোষণা ও তার কুশপুত্তলিকা দাহ করে ‘সর্বাত্মক প্রতিরোধের’ ঘোষণা দিয়েছে উপজেলার ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা। এ ঘটনায় বিএনপির কাছে ব্যাখ্যা চেয়েছে এনসিপি। বুধবার (১ অক্টোবর) দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়,  গত শনিবার চাঁদপুরের শাহরাস্তিতে এনসিপির মুখ্য সমন্বয়ক মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা ও তার কুশপুত্তলিকা পুড়িয়ে ‘সর্বাত্মক প্রতিরোধের’ ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট উপজেলার ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা। আমরা এই হুমকির নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসঙ্গে  বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছ থেকে ‘সর্বাত্মক প্রতিরোধ’-এর ব্যাখ্যা জানতে চাই আমরা। 

এতে বলা হয়,  ইতোপূর্বে আমরা দেখেছি, ফ্যাসিবাদী আমলে আওয়ামী গণহত্যাকারী লীগ কর্তৃক  ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের সম্মুখসারির নেতাদের নিজ এলাকায় প্রবেশে বাধাপ্রদান, হুমকি-ধমকি ও হামলা করা হতো। আমরা দৃঢ়ভাবে বলছি সেই একই কায়দার রাজনীতি ফেরত আনার চেষ্টাকারীদের জনগণের গণপ্রতিরোধের মুখোমুখি হতে হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত রমজানেও চাঁদপুরে নিজ উপজেলায় ইফতার আয়োজনে অংশগ্রহণ করতে গিয়ে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের রোষানলে পড়েন নাসীরুদ্দীন পাটওয়ারী।

এতে বলা হয়, কারো রাজনৈতিক মতামতের প্রতিক্রিয়ায় তার নিজ এলাকাতে ‘সর্বাত্মক প্রতিরোধের’ ঘোষণা কোনও রাজনৈতিক আচরণ নয়; বরং এটি হুমকিমূলক ও আগ্রাসী মনোভাবের বহিঃপ্রকাশ। রাজনৈতিক মন্তব্যকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে; ত্রাস ও হুমকি দিয়ে নয়। ত্রাস ও হুমকি-ধমকি মূলত রাজনৈতিক পরাজয় প্রকাশ করে। 

বিএনপির উচ্ছৃঙ্খল ও আগ্রাসী মনোভাবাপন্ন নেতাকর্মীদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে এমন উচ্ছৃঙ্খল ও আগ্রাসী মনোভাবাপন্ন নেতাকর্মীদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহবান জানাচ্ছি। আগামীর বাংলাদেশে যারাই হামলা-মামলা ও ত্রাসের রাজনীতি করবে, তারাই জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হবে।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারের সঙ্গে কাজ করতে চায় আন্ত…
  • ১১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে নতুন ২ টি নিয়োগ
  • ১১ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে শহীদ সাগরের স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৩
  • ১১ নভেম্বর ২০২৬
অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের…
  • ১১ নভেম্বর ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ে ডিন’স অ্যাওয়ার্ড পেলেন জীববিজ্ঞান স্কু…
  • ১১ নভেম্বর ২০২৬
দ্বিতীয় দফায় সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950