আ.লীগের রাজনীতির মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে: সালাহউদ্দিন

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৯ PM
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ © টিডিসি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তরের চেতনা ব্যবসা করতে করতে শেখ হাসিনা শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিয়েছেন। আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে। একাত্তরের চেতনা দেশের মানুষ ধারণ করেনি, তেমনি জুলাইয়ের চেতনাও যেন কেউ বিক্রি না করে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করার চেষ্টা যারা করছে, তাদের ভোটের মাধ্যমে জবাব দিতে হবে। যারা জান্নাতের টিকেট বিক্রি করছে, তারা ধর্ম ব্যবসায়ী। এই দেশে চেতনার ব্যবসা চলবে না।

তিনি বলেনম মানুষ এখন ভাষণ আর শোষণের রাজনীতি পছন্দ করে না। প্রতিটি হত্যার বিচার হবে, তবে বিচার একটি দীর্ঘ প্রক্রিয়া। ইতিমধ্যে বিচার শুরু হয়েছে, সামনে ট্রাইব্যুনাল, প্রসিকিউশন ও তদন্ত দল বাড়ানো হবে।

বিএনপির নেতাকর্মীদের সতর্ক করে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে। তবে সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না। তিনি নেতাকর্মীদের সামাজিক মাধ্যমে সক্রিয় থেকে গুজবের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

এ সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন। সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

পুতিন-জিনপিংদের আসার খবরে ফের পর্দা দিয়ে বস্তি আড়াল করল ভারত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি শিক্ষকদের গবেষণা: সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিধিবহির্ভূতভাবে বকেয়া বেতন-ভাতা নিলেন ১০১ কর্মকর্তা, ফেরত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতারে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, মাসিক ভাতা-আবাসনসহ থাকছ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9