জুলাই যোদ্ধা নিখোঁজের ব্যাপারে প্রশাসনের ভূমিকা অস্পষ্ট: জামায়াত আমির

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৩ PM
জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও নিখোঁজ জুলাই যোদ্ধা কে এম মামুনুর রশিদ

জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও নিখোঁজ জুলাই যোদ্ধা কে এম মামুনুর রশিদ © টিডিসি সম্পাদিত

উত্তরায় নিখোঁজ জুলাই যোদ্ধা মাওলানা কে এম মামুনুর রশিদকে দ্রুত উদ্ধার করে পরিবারের নিকট ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রাহমান। একই সঙ্গে এই জুলাই যোদ্ধার নিখোঁজ হওয়ার ব্যাপারে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টা ১০ মিনিটের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে জামায়াত আমির এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে শফিকুর রাহমান লিখেছেন, ‘জুলাই যোদ্ধাখ্যাত মাওলানা মামুনুর রশিদ তিন দিনেরও অধিক সময় ধরে নিখোঁজ। তার পরিবার গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তার অবস্থান চিহ্নিত করে দ্রুত উদ্ধার করে পরিবারের নিকট ফিরিয়ে দেওয়া হোক।’

তিনি লিখেছেন, ‘আমরা জানতে পেরেছি, পরিবারটি সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে। তবে প্রশাসনের ভূমিকা আমাদের কাছে স্পষ্ট নয়। সবকিছুর পরে আমরা তাকে দ্রুত ফেরত চাই।’

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬