যারা এদের আশ্রয় দিচ্ছেন, সুযোগ পেলে আপনাদেরই ছোবল মারবে: সারজিস

২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২ AM
এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম

এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম © ফাইল ফটো

যারা অর্থের বিনিময়ে আওয়াশী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছেন, তাদের কড়া সমালোচনা করেছেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, ‌‘এই পা চাটা দালাল এবং জনতার ভয়ে জান নিয়ে পালিয়ে যাওয়া তাদের মা হাসিনা- হাজারের অধিক খুনের নির্দেশ দাতা। বিগত ১৭ বছরে এই দেশে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, লুটপাট, ধর্ষণ থেকে শুরু করে এমন কোন ঘৃণিত কাজ ও অন্যায় নেই, যা তারা করেনি।’

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এসব কথা বলেন সারজিস। তিনি লিখেছেন, ‘এ অসভ্য জানোয়ারদের বিন্দুমাত্র অনুশোচনা নেই। দালালি করতে করতে আর পা চাটতে চাটতে এরা এদের বিবেকবোধ হারিয়ে ফেলেছে। এরা এদের পরিবার ও আত্মীয়-স্বজনের জন্য অভিশাপ।’

আরও পড়ুন: মানহানির অভিযোগে থানায় জিডি ডাকসুর ভিপি প্রার্থী শামীমের

এ নরপশুদের আর ছাড় দেওয়ার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘যারা অর্থসহ বিভিন্ন সুযোগ-সুবিধার বিনিময় এই শয়তানদের আশ্রয় দিয়েছেন এবং দিচ্ছেন, তারা সাবধান হয়ে যান। সুযোগ পেলে এ কালো সাপগুলো আপনাদেরকেই ছোবল মারবে।’

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬