জামায়াত আমিরের সঙ্গে শিল্প মালিকদের সাক্ষাৎ

১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ AM
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে শিল্প মালিকদের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাত করেছেন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে শিল্প মালিকদের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাত করেছেন © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে শিল্প মালিকদের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাত করেছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা কার্যালয়ে এ সাক্ষাৎ করেন। এ সময় জামায়াত আমিরে তার শারীরিক খোঁজ-খবর নিতে সাক্ষাত করতে আসায় শিল্প মালিকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএমইএ’র পরিচালক সাইফুল্লাহ মানছুর, ওয়ান স্টপ সার্ভিস সেলের চেয়ারম্যান মোজাম্মেল হক ভুঁইয়া, জনসংযোগ ও প্রচার কমিটির চেয়ারম্যান মাসুদ কবির। 

এছাড়াও জামায়াতের শিল্প-বাণিজ্য শাখার সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ডা. আনোয়ারুল আজিম ও চিকিৎসক ডা. খালিদুজ্জামান উপস্থিত ছিলেন। সাক্ষাতে বাংলাদেশের শিল্প-বানিজ্যের সম্ভাবনা, নতুন বিনিয়োগ ও তার পরিবেশ, সমসাময়িক চ্যালেঞ্জ বিশেষ করে শ্রম আইন-২০২৫ নিয়ে আলোচনা হয়। 

আরও পড়ুন: দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের জন্য অনুদান দেবে সরকার, আবেদন যেভাবে

জামায়াতের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিল্প মালিকরা দেশের শিল্প কারখানায় স্থিতিশীলতা বজায় রাখা ও সার্বিক সহযোগিতার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহবান জানান। জবাবে জামায়াত আমির দেশের শিল্প রক্ষা ও অর্থনীতিকে সচল রাখতে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী শব্দের আগে মাননীয় না লেখার নির্দেশনা, বাস্তবা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
কোনো প্রতিষ্ঠান পাচ্ছে ৩ লাখ, কোনটি আড়াই লাখ, প্রাক্কলন পাঠ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, পরিকল্পনা জানাল এনটিআরসিএ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় একযোগে ৪০ কারখানায় অভিযান, বাংলাদেশিসহ আটক ১১৯৬
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানো বিএনপি সরকারের নির্লজ্জ দলীয়করণের অশুভ …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9