চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ২৫ সনাতন ধর্মাবলম্বী 

১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৮ PM
চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বী ২৫ জন জামায়াতে যোগ দেন

চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বী ২৫ জন জামায়াতে যোগ দেন © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বী ২৫ জন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা জামায়াত কার্যালয়ে প্রাথমিক সদস্য ফরম পূরণের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান।

যোগদানকারীরা সবাই চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন—শ্রী সুমন কর্মকার সাহা, সুকুমার পরামানিক, শ্রী চন্দন দাশ, শ্রী সুদর্শন মন্ডল, বক্ষনাথ ঠাকুর, জয়নাল চৌধুরী, কানাই চৌধুরী, ভরত চৌধুরী, সতীশ মন্ডল, বাবলু মন্ডল, সিতু মন্ডল, সুমল মন্ডল, দলন মন্ডল, মন্টু লাল চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন: সিঙ্গাপুরের ৬০তম জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতাদের অংশগ্রহণ

দলীয় সূত্র জানায়, শ্রী সুমন কর্মকার সাহার নেতৃত্বে এই ২৫ জন অধ্যাপক লতিফুর রহমানের মাধ্যমে জামায়াতে যোগদান করেন।

এ প্রসঙ্গে অধ্যাপক লতিফুর রহমান গণমাধ্যমকে বলেন, বিভিন্ন পেশা ও মতের মানুষের মাঝে আমাদের দাওয়াতি কার্যক্রম অব্যাহত আছে। তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কয়েকজন হিন্দু ধর্মাবলম্বীর মাঝে জামায়াতের দাওয়াত পৌঁছালে তারা সদস্য ফরম পূরণ করে আমাদের প্রতি সমর্থন জানান। ইনশাআল্লাহ, ভবিষ্যতে এ দাওয়াতি কার্যক্রম আরও বিস্তৃত হবে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬