৬৪ জেলায় কমিটি দেয়ার ঘোষণা ভিপি নুরের

২৪ এপ্রিল ২০১৯, ১০:২৯ PM

© ফাইল ফটো

দেশের ৬৪ জেলায় কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বাংলদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নতুন কমিটি গঠন করা হচ্ছে। তরুণ সমাজের এই প্ল্যাটফর্মকে নতুন আঙ্গিকে ঢেলে সাজাতে এই উদ্যোগের কথা জানান সংগঠনটির নেতারা।  

বুধবার রাত ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি এবং বাংলদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর ফেসবুকে এ ঘোষণা দেন।

ভিপি নুর বলেন, গতানুগতিক লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি কিংবা রাজনৈতিক দলের হাতিয়ার হিসেবে কাজ করা ছাত্রসংগঠনের পরিবর্তে প্রকৃত অর্থে ছাত্র তথা সমাজ-রাষ্ট্রের কল্যাণে দেশপ্রেম,ত্যাগ ও সেবার মনমানসিকতা নিয়ে কাজ করবে এমন একটি আদর্শ ছাত্র সংগঠন হিসেবে “বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ “কে এগিয়ে নিতে সকল শ্রেণী-পেশার মানুষের সমর্থন-সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করছি।

তিনি আরও বলেন, মানুষের কল্যানে সমাজ-রাষ্ট্রের অন্যায়-অনিয়ম, বৈষম্যের সমাধানে কার্যকর প্রতিবাদ এবং দেশের বিভিন্ন প্রান্তের ছাত্র তথা সাধারণ মানুষের যৌক্তিক ও ন্যায়সঙ্গত অধিকার আদায় এ সংগঠন কাজ করে যাবে। সাংগনিক কাঠামোর মাধ্যমে সারা দেশের ছাত্রসমাজের প্রতিনিধিদের নিয়ে কাজ করার স্বার্থে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, উপজেলা, থানা পর্যায়ে “বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ” এর কমিটি গঠণের কাজ চলছে।

সমর্থক, সুহৃদ-শুভাকাঙ্খীদের আন্তরিক সমর্থন ও সহযোগিতার মাধ্যমে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রাণের সংগঠন ছড়িয়ে পড়ুক সেই প্রত্যাশাও করেন তিনি।

দেশের বিভিন্ন জেলায় বাংলদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সাথে থাকতে আগ্রহীদের যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়। যোগযোগ করতে পারেন আতাউল্লাহ: 01772930010 মাহফুজ: 01997549544, ইয়ামিন: 01306417181 এই নম্বরে।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ০৭ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১
  • ০৭ এপ্রিল ২০২৬
২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবির এডহক কমিটির নতুন সভাপতি তামিম ইকবাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close