নুরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

০২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৭ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৯ PM
নুরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

নুরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল © সংগৃহীত

মারধরের শিকার গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নুরের খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি।

নুর যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন, সেজন্য তার চিকিৎসার বিষয়ে সার্বিক ব্যবস্থা গ্রহণের জন্য চিকিৎসকদের অনুরোধ জানান মির্জা ফখরুল। এ সময় হত্যার উদ্দেশ্যেই নুরকে আঘাত করা হয়েছিল বলে গণমাধ্যমকে জানান তিনি। 

প্রসঙ্গত, শুক্রবার (২৯ জুলাই) রাজধানীর রমনার বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খাঁনসহ অনেক নেতাকর্মী আহত হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এর মধ্যে সোমবার দুপুরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় নুরকে কেবিনে স্থানান্তর করা হয়। 

হতাশা থেকে বিশ্বকাপ ফাইনাল, দে লা ফুয়েন্তের অবিশ্বাস্য যাত…
  • ১৫ জুলাই ২০২৬
ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কারা, কখন খেলা? 
  • ১৫ জুলাই ২০২৬
‘স্বপ্ন সত্যি হয়েছে’, ফ্রান্সকে হারানোর পর উচ্ছ্বসিত পোরো
  • ১৫ জুলাই ২০২৬
ফ্রান্সের বিদায়ঘণ্টা বাজিয়ে ফাইনালে স্পেন
  • ১৫ জুলাই ২০২৬
স্পেনের বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড ওইয়ারজাবালের
  • ১৫ জুলাই ২০২৬
পোরোর গোলে ফাইনালের আরও কাছে স্পেন
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence