ডাকসু নির্বাচনে শেষ মুহূর্তে ভদ্রতা ও শান্তির আহ্বান মীর্জা গালিবের

০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮ AM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৬ PM
ড. মীর্জা গালিব

ড. মীর্জা গালিব © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের শেষ মুহূর্তে প্রার্থীদের ওপর চাপ বেড়েছে। যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মীর্জা গালিব মনে করেন, এই চাপের কারণে অনেক প্রার্থী সামনের দিনগুলোতে অপ্রত্যাশিত বা উল্টাপাল্টা আচরণ করতে পারেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শিক্ষার্থীদের শান্তি ও ভদ্র আচরণের প্রতি আহবান জানান।

ড. গালিব বলেন, ‘পজিটিভ প্রচারণার বদলে কেউ কেউ প্রতিপক্ষকে নিয়ে নেগেটিভ প্রচারণা চালাতে পারেন। পরাজয়ের সম্ভাবনা সামনে আসলে, দেয়ালে পিঠ ঠেকে যাওয়া প্রার্থীর মধ্যে ভদ্র আচরণ বজায় রাখা অনেক সময়ই কঠিন হয়ে পড়ে।’

আরও পড়ুন: ছাত্রদল, বাগছাস, বাম ও লীগের ৬৯৪ স্ক্রিনশট সংরক্ষণ ডাকসু প্রার্থী জুমার

একজন শিক্ষার্থী ভোটার হিসেবে মন্তব্য করে বলেন, ‘আমি যদি একজন ভোটার হতাম, তাহলে এই শেষের দিনগুলোতে যারা ভদ্রতা বজায় রাখতেন, কণ্ঠস্বর নরম রাখতেন এবং ক্যাম্পাসের পরিবেশ শান্ত রাখতেন — তাদেরই ভোট দিতাম।’

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬