কোনো শক্তিই ফেব্রুয়ারির নির্বাচন রুখতে পারবে না: সালাহউদ্দিন

৩০ আগস্ট ২০২৫, ০৬:২০ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০২:৫৯ PM
নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সালাহউদ্দিন আহমদ

নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সালাহউদ্দিন আহমদ © টিডিসি

আগামী ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচন কোনো শক্তিই রুখতে পারবে না।

আজ শনিবার (৩০ আগস্ট)  দুপুরে শহরের মোক্তারপাড়া মাঠে নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলন উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যারা পিআর পদ্ধতি না হলে নির্বাচন হবে না ঘোষণা দিচ্ছেন, তারা ভিন্ন উদ্দেশ্যে এসব বলছেন। একটি রাজনৈতিক দলের সংবাদ সম্মেলন থেকেও বলছে, পিআর না হলে নির্বাচন হতে দেবে না। আমি ঘোষণা দিচ্ছি, ২০২৬ সালে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচন কেউ রুখতে পারবে না। সেই শক্তি কারও নেই। যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তারা নানা বাহানা, ঠুনকো বিষয় নিয়ে বিভ্রান্তি করছে।’

জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালীর পরিচালনায় ১১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জেলা বিএনপির সম্মেলন। 

সম্মেলনে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্ঠা সৈয়দ আলমগীর হাসান, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসহ অন্যরা।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬