আমরা ছাত্রনেতা ছিলাম, সংগঠনের নেতা নয়: মেনন

২০ এপ্রিল ২০১৯, ১০:১৩ PM
রাশেদ খান মেনন।

রাশেদ খান মেনন। © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বর্তমান সংসদ সদস্য রাশেদ খান বলেন, আমাদের সময়ে আমরা ছাত্র নেতা ছিলাম, কোন সংঘটনের নেতা নয়।

শনিবার দুপুরে বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আয়োজিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্বাধীনতা মিলনায়তনে আয়োজিত ‘ছাত্র রাজনীতির সংকট ও সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

রাশেদ খান মেনন বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান সমস্যা আবাসন সংকট। কিন্তু এই বিষয়ে বাম ছাত্র সংঘটনগুলোর তেমন কোনো আন্দোলন সংগ্রাম নেই। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নানা সমস্যায় ইস্যুভিত্তিক আন্দোলন গড়ে তুলতে হবে। এছাড়া বর্তমান সময়ে ছাত্র সংঘটন গুলোর বুদ্ধিবৃত্তিক চর্চার অনেক অভাব দেখা যায়। বুদ্ধিবৃত্তিক চর্চা ছাড়া ছাত্র রাজনীতিতে মেধাবীদের অংশগ্রহণ বাড়বে না। নেতৃত্ব বিকশিত করতে হলে ছাত্র সংগঠনগুলোকে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে এগিয়ে যেতে হবে।

মেনন আরও বলেন, ছাত্র সংঘটনগুলোকে লেজুর বৃত্তির মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। স্বাধীন ও দায়িত্বশীল হয়ে সংঘটন গড়ে তুলতে হবে। সাধারণ ছাত্রদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে হবে। সমস্যাগুলো নিয়ে ধারাবাহিকভাবে আন্দোলন করতে হবে।

ডাকসু নির্বাচনে বাম ছাত্র সংঘটনগুলোর পরাজয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ডাকসুতে এবার ছাত্র সংঘটনের বাইরেও অনেক স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। যারা বিজয়ী হয়েছে তারা কিন্তু ছাত্র রাজনীতি না করলেও, বিভিন্ন আন্দোলন সংগ্রামে ছাত্রদের পাশে থেকে আন্দোলন করেছে। তাই বাম ছাত্রনেতাদেরও ছাত্রদের পাশে থেকে আন্দোলন করতে হবে। মেনন মনে করেন, বর্তমান নেতারা সাধারণ শিক্ষার্থী পর্যন্ত পৌছতে ব্যর্থ হচ্ছেন।

সভার সার্বিক পরিচালনা ও ছাত্র রাজনীতির সংকট ও সম্ভাবনা বিষয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক কাজী আব্দুল মোতালেব জুয়েল।

অনুষ্ঠানে ছাত্র মৈত্রীর সভাপতি ফারুক আহমেদ রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাশেদ খান মেননসহ আরো বক্তব্য রাখেন ডাকসুর সাবেক জিএস, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ অধ্যাপক মেসবাহ কামাল, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী। সভায় বক্তারা বর্তমান সময়ে ছাত্র রাজনীতির নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি ছাত্র রাজনীতির সংকট সমাধানে পরামর্শমূলক বক্তব্য দেন তুলে ধরেন।

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence