বেগম খালেদা জিয়া অনেকটা সময় যথাযথ চিকিৎসা পাননি: জাহিদ হোসেন

২৯ আগস্ট ২০২৫, ১২:৪০ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:৪৩ AM
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কথা বলছেন স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কথা বলছেন স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন © সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অনেকটা সময় যথাযথ চিকিৎসা পাননি বলে জানিয়েছে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন,  এ জন্য প্রায়ই তাকে হাসপাতালে যেতে হচ্ছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এর আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। পরীক্ষা শেষে আবার বাসায় আনা হয় তাকে। এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আওয়ামী লীগ সরকার এমন অবস্থায় নিয়ে গিয়েছিল যে, জীবন আশঙ্কাজনক হয়ে পড়েছিল। মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে তার বাসস্থান ফিরোজায় নিয়ে আসা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘২০১৮ সালে তিনি কারাগারে হেঁটে হেঁটে গিয়েছিলেন। ২০২০ সালে মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে শর্তসাপেক্ষে গৃহবন্দী অবস্থায় যখন তাকে ফেরত দেয়া হলো, তখন তিনি হুইল চেয়ারে আসলেন। তার অবস্থা তৎকালীন সরকার এমন অবস্থায় নিয়ে গিয়েছিল, এতে জীবন আশঙ্কাজনক হয়ে পড়েছিল।’

আরও পড়ুন: দায়িত্ব পালনে পুলিশ কি ‘উভয় সংকটে’

ডা. জাহিদ হোসেন আরও বলেন, ‘মেডিকেল টিমের পরামর্শে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তত্ত্বাবধানে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় চিকিৎসকদল এসেছিলেন ২০২৩ সালে, তখন তারা চিকিৎসা করেন। তারপর তার চিকিৎসার জন্য আমরা তাকে লন্ডনে নিয়ে গিয়েছিলাম। কিন্তু বিরাট সময় তিনি যথাযথ চিকিৎসা পাননি। সেজন্য যে চিকিৎসাটা প্রয়োজন সেটি করা সম্ভব হয়নি।

এর ফলে এখন তাকে প্রায়শই এভারকেয়ার হাসপাতালে যেতে হয় সুস্থ থাকার জন্য উল্লেখ করে তিনি বলেন, ‘মানসিকভাবে বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি সুস্থতার জন্য দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে।’ খবর: বাসস।

ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9