‘বেগম খালেদা জিয়া নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য’

২৫ আগস্ট ২০২৫, ০৮:৩৭ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৯:৩৭ AM
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু © সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু মন্তব্য করেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। রবিবার (২৪ আগস্ট) কুমিল্লার বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপির দ্বিবাষির্ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বরকতউল্লাহ বুলু বলেন, একটি কথা না বললেই নয়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। কারণ, ‘গ্রামবাংলার মা-বোনদের বিবর্তন ও সাংস্কৃতিক উন্নয়নে খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য। তিনি ৯১ সালে ক্ষমতায় এসে মেয়েদের জন্য বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করেন, উপবৃত্তি চালু করেন। সেই যুগান্তকারী সিদ্ধান্তই আজকের নারীর উন্নয়নের ভিত্তি।’

তিনি আরও বলেন, আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ হবে না। ‘দেশি-বিদেশি বহু শক্তি বিএনপির বিপক্ষে অবস্থান নিয়েছে। ভূ-রাজনৈতিক বাস্তবতায় সারা বিশ্বের ‘ঈগল পাখির চোখ’ এখন বাংলাদেশের দিকে। এসব চোখ উপেক্ষা করেই দেশকে রক্ষা করতে হবে, যেখানে বিএনপিই একমাত্র ভরসা।’ 

সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের (সুমন)। প্রধান বক্তা ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

উপজেলা বিএনপির আহ্বায়ক এ টি এম মিজানুর রহমানের সভাপতিত্বে ও সদস্যস‌চিব ক‌বির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী (আবু), কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আশিকুর মাহমুদ (ওয়াসিম), যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির প্রমুখ।

৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
মুস্তাফিজের এক মজার কাণ্ডের গল্প শোনালেন এবি ডি ভিলিয়ার্স
  • ১২ নভেম্বর ২০২৬
গোয়ালঘর-রান্নাঘর-বিচালির গাদা থেকে ১,৩৭৭ বস্তা সারসহ উদ্ধার…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950