আসন সীমানা শুনানি: আগারগাঁওয়ে বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতি

২৫ আগস্ট ২০২৫, ০১:০২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:০৯ PM
নির্বাচন কমিশন কার্যালয়ে জমায়েত হয়েছেন বিএনপির নেতৃবৃন্দ

নির্বাচন কমিশন কার্যালয়ে জমায়েত হয়েছেন বিএনপির নেতৃবৃন্দ © টিডিসি ফটো

যশোরের নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণ শুনানিকে কেন্দ্র করে সোমবার (২৫ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে জমায়েত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক যশোরবাসী। সুষ্ঠু, স্বচ্ছ ও ন্যায্য সীমানা নির্ধারণের দাবিতে নেতাকর্মীদের উপস্থিতিতে কার্যালয় এলাকায় বিশেষ আবহ তৈরি হয়।

শুনানিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবুরুল হক সাবু, যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মুভিকুল হাসান, শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু এবং কাজি রওনকুল ইসলাম শ্রাবণসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন উমামা ফাতেমা

এ সময় নেতারা অভিযোগ করেন, বর্তমান আসন সীমানা স্থানীয় বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় জনগণের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলেন, রাজনৈতিক, ভৌগোলিক ও সামাজিক বাস্তবতাকে বিবেচনায় নিয়ে জনগণের মতামতের ভিত্তিতে আসন সীমানা পুনর্নির্ধারণ করা নির্বাচন কমিশনের নৈতিক দায়িত্ব।

নেতারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে গণতন্ত্রকে কার্যকর করতে কমিশন জনগণের দাবি ও প্রত্যাশার প্রতিফলন ঘটাবে।

রুমে ঢুকতে অনুমতি লাগবে না, প্রশংসায় ভাসছেন ঢাবির সাবেক ছাত…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ৪০ হাজার টাকা তুলে দিতে ঘুস চাইলেন ৪০ হাজার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় কর্মী যেতে বন্ধ হচ্ছে হয়রানি, যা জানাল সরকার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বদলি আবেদন বাতিল অথবা এডিটের সুযোগ দাবি, যা বললেন মাউশি ডিজি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন ১৪০ শিক্ষক, তালিকা দেখুন এখানে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9