জামায়াতের ২ নেতাকে চিঠি দিয়ে রাজনীতি ছাড়ার হুমকি

১৮ আগস্ট ২০২৫, ০৮:১৯ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০৭:১২ AM
জামায়াত নেতাকে চিঠি দিয়ে রাজনীতি ছাড়ার হুমকি

জামায়াত নেতাকে চিঠি দিয়ে রাজনীতি ছাড়ার হুমকি © টিডিসি সম্পাদিত

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ডাকযোগে চিঠি পাঠিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুই নেতাকে রাজনীতি ছাড়ার হুমকি ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নেতারা পৃথকভাবে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। নেছারাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বনি আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (১৬ আগস্ট) নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আব্দুর রহমান ডাকযোগে একটি রেজিস্ট্রিকৃত চিঠি পান। ওই চিঠিতে তাকে জামায়াতের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়া হয় এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। চিঠির খামের প্রেরকের নাম লেখা ছিল ‘মো. কবির মিয়া’, যার ঠিকানা হিসেবে নেছারাবাদ উপজেলার কামারকাঠী গ্রামের নাম উল্লেখ করা হয়।

এর আগে, গত বুধবার একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামী ওলামা বিভাগের সভাপতি মো: শরিফুল ইসলামও ডাকযোগে হুমকিমূলক চিঠি পান। ওই চিঠিতেও তাকে রাজনীতি ছাড়তে বলা হয়। খামের প্রেরক হিসেবে উল্লেখ করা হয় নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভার বাসিন্দা মো. জাহিদ সিকদারের নাম।

‎এ বিষয়ে জামায়াতে ইসলামী স্বরূপকাঠি পৌর শাখার আমির মাওলানা মো: জহিরুল ইসলাম বলেন, ‘আমাদের ইউনিয়নের দুই নেতা ডাকযোগে চিঠি পেয়ে রাজনীতি ছাড়ার হুমকি ও চাঁদার দাবির শিকার হয়েছেন। আমরা চিঠিতে দেওয়া নাম, ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছি।’

‎নেছারাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বনি আমিন বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। চিঠিতে দেওয়া মোবাইল নম্বরগুলো ট্র্যাক করে দেখা গেছে, এগুলো চট্টগ্রামের। এ বিষয়ে আমাদের তদন্ত চলমান আছে।’

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9