এ মাসেই দেশে ফিরছেন ওবায়দুল কাদের

১৬ এপ্রিল ২০১৯, ১১:৩৩ AM

© সংগৃহীত

রাজধানীর নিজ বাড়িতে হঠাৎ করেই শ্বাসকষ্ট শুরু হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দ্রুত এনজিওগ্রাম করা হলে হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পরে। পরে একটি ব্লক স্টেন্টিংয়ের (রিং) মাধ্যমে অপসারণ করেন চিকিৎসকরা।

ওবায়দুল কাদের সুস্থ হয়ে উঠছেন। সিঙ্গাপুর ভর্তি হওয়া হাসপাতালের সেখানেই একটি ভাড়া বাসায় থাকছেন পরিবার নিয়ে। বাসার পাশের পার্কে হাঁটাচলা করছেন প্রতিদিন।

এপ্রিলের শেষদিকে দেশে ফেরার সম্ভাবনা রয়েছে বলে ঘনিষ্ঠ সূত্রের বরাত জানা যায়। ভোরে ঘুম থেকে ওঠা দীর্ঘদিনের অভ্যাস। সে হিসেবে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে দিন শুরু হয় তার। ঘনিষ্ঠ ওই সূত্র আরও জানায়, দেশে ফেরার জন্য তার অপেক্ষা থাকে প্রতিদিন।

ওবায়দুল কাদেরের সঙ্গে সবসময় থাকছেন তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদের। এছাড়া ব্যক্তিগত তিন থেকে চার জন কর্মকর্তা দেখেশুনে রাখছেন তাকে।

এদিকে, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ডাক্তাররা আগে জানিয়েছিলেন ওবায়দুল কাদের এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারবেন। সে হিসেবে এখন তার দেশে আসার কথা। তবে এ সপ্তাহে নয়, তারিখ পিছিয়েছে। এছাড়া মাস শেষ হলে যে কোনো দিন তিনি ফিরতে পারেন—এমন সম্ভাবনার কথা জানিয়েছেন সেখানে থাকা মন্ত্রীর ঘনিষ্ঠ একজন।

দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬
৫৮ কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ শিশু হাসপাতালে, আবেদ…
  • ১০ অক্টোবর ২০২৬
ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্…
  • ১০ অক্টোবর ২০২৬
রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, যাত্রীসেবা বন্ধ
  • ১০ অক্টোবর ২০২৬