সব শিক্ষাপ্রতিষ্ঠানে আইন করে গুপ্ত রাজনীতি বন্ধ করতে হবে: ছাত্রদল সভাপতি

১১ আগস্ট ২০২৫, ০৫:৪৭ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০৮:৩৮ PM
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব © সংগৃহীত

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে আইন প্রণয়ন করে তা নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আজ সোমবার (১১ আগস্ট) সিলেট এমসি কলেজে কাউন্সিলের কার্যক্রম উদ্বোধন শেষে এ দাবি জানান তিনি।

গতকাল রবিবার (১০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের কার্যক্রম নিয়ে বাম ছাত্রসংগঠনের ওয়াক আউট প্রসঙ্গে তিনি বলেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িতদের আদর্শ নিয়ে যারা রাজনীতি করে, তাদের বিরুদ্ধে অবস্থান নেয়া ছাত্র সমাজের নৈতিক দায়িত্ব।

ক্যাম্পাসের হলগুলোতে ছাত্ররাজনীতি নিষিদ্ধের বিষয়ে রাকিব বলেন, অতীতে ছাত্র রাজনীতির কার্যক্রম নিয়ে সাধারণ শিক্ষার্থীরা এখনো আতঙ্কিত, তাই তাদের এই দাবি স্বাভাবিক। তবে বাংলাদেশ ছাত্রদল পুরনো কার্যপদ্ধতি পুনরাবৃত্তি না করে নতুন ধারায় শিক্ষাবান্ধব রাজনীতি চালিয়ে যাবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা এখনো গেস্টরুম-গণ রুমের ট্রমা কাটাতে পারেনি। তবে ছাত্রদল সেই রাজনীতি থেকে পরিবর্তন এনে শিক্ষার্থীবান্ধব রাজনীতিতে এগিয়ে যাবে।

এ সময় তিনি অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখনো সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। তারা নানাভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করছে।

দীর্ঘ ২১ বছর পর সোমবার (১১ আগস্ট) সিলেট এমসি কলেজ ছাত্রদলের কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। উদ্বোধনের পর কলেজের কেন্দ্রিয় মিলনায়তনে শুরু হয় সম্মেলন।

এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সেলিম আহমদ সাগরের সভাপতিত্বে জাতীয় সংগীত, পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় কাউন্সিল কার্যক্রম। এতে কেন্দ্রীয় এবং সিলেট জেলা ও মহানগরের নেতারা অংশ নেন।

১২ ঘণ্টা পর অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীর চুল ধরে টেনে-হিঁচড়ে ন…
  • ০৬ নভেম্বর ২০২৬
টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উ…
  • ০৬ নভেম্বর ২০২৬
নোবিপ্রবি ছাত্রদলের শীর্ষ দুই পদে আলোচনায় যারা
  • ০৫ নভেম্বর ২০২৬
শেরপুরের গারো পাহাড়ে গাছ থেকে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০৫ নভেম্বর ২০২৬
ধ্বংসস্তূপে মানুষের খোঁজে যে রোবট, তার গন্তব্য এবার লাস ভেগ…
  • ০৫ নভেম্বর ২০২৬
পদোন্নতি পেয়ে বিসিএস পুলিশ ক্যাডার মর্যাদায় এএসপি হলেন ৭৮ ক…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950