ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই আমরা: ছাত্রদল সভাপতি

১০ আগস্ট ২০২৫, ০৮:০৩ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০৯:৩৪ AM
কথা বলছেন রাকিব

কথা বলছেন রাকিব © সংগৃহীত

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে যে মব সৃষ্টি হয়েছে তার জন্য দায়ী গুপ্ত ছাত্রসংগঠন। তাই আমরা এই গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই।

আজ রবিবার (১০ আগস্ট) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে প্রশাসনের সঙ্গে ছাত্রসংগঠনের এক বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

ছাত্রদল সভাপতি রাকিব বলেন, সন্ত্রাসী ছাত্রলীগ সাড়ে ১৫ বছর সন্ত্রাসী কার্যক্রম করেছে। এই রাজনীতির জন্য সাধারণ শিক্ষার্থীরা ট্রমাটাইজড। এই আবেগের প্রতি ছাত্রদল সম্মান করে। এই আবেগকে নিয়েই আগামী দিনের রাজনীতি করতে চাই।

তিনি বলেন, ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের দাবি জানানো হয়েছে আজকের বৈঠকে।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage