১০-১২টি সংগঠন থেকে ২০-২৫ জন কর্মী নিয়ে মব সৃষ্টি করতে চায় বাম’রা

০৫ আগস্ট ২০২৫, ১০:২৯ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১০:৫৮ PM
সংবাদ সম্মেলনে ফরহাদ

সংবাদ সম্মেলনে ফরহাদ © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেছেন, মতিউর রহমান নিজামীসহ অন্যদের ফাঁসির আদেশ রাষ্ট্রীয় হত্যাকাণ্ড। এর দায় শুধু হাসিনার নয়, শাহবাগের ফ্যাসিবাদীদেরও; যারা ১০-১২টা সংগঠন থেকে ২০-২৫ জন নিয়ে টিএসসিতে এসেছে। আজ মঙ্গলবার (৫ আগস্ট) রাতে টিএসসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।

এর আগে ফ্যাসিবাদের পতনের এক বছর পূর্তি উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির এর উদ্যোগে টিএসসিতে আয়োজিত তিন দিনব্যাপী প্রোগ্রামে একটি বিশৃঙ্খলা তৈরি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির একটি জরুরি সংবাদ সম্মেলনের আহ্বান করেছে।

সংবাদ সম্মেলনে এস এম ফরহাদ বলেন, বিভিন্ন ট্যাগ বা তকমা দিয়ে বামদের এই আচরণ আজকের নয়। অনেক দিন ধরে চলে আসছে। তারা আজও শেখ হাসিনার ষড়যন্ত্র টিকিয়ে রাখতে বর্ণচোরার ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

তিনি বলেন, আজকের আয়োজনের বিরুদ্ধে যারা বিক্ষোভ করেছেন এবং মব তৈরি করার জন্য ফেসবুকে পোস্ট দিয়েছেন তারা প্রত্যেকেই পোস্টধারী। তারা হয়ত বিভিন্ন সংগঠনের সভাপতি-সেক্রেটারি। যারা ১০-১২টা সংগঠন থেকে ২০-২৫ জন নিয়ে টিএসসিতে এসেছে। 

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬