সারজিস-হাসনাতদের হোটেল ঘিরে রেখেছে বিএনপি নেতাকর্মীরা

০৫ আগস্ট ২০২৫, ০৭:৩৭ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০২ AM
বিক্ষোভ

বিক্ষোভ © সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের এক বছরপূর্তির দিনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় নেতারা কক্সবাজার গেছেন। তারা ইনানীর হোটেল সি-পার্ল হোটেলে ওঠেন। তাদের অবস্থানের কারণে হোটেলটি ঘিরে বিক্ষোভ করছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

জানা গেছে, মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টা ২৫ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি ফ্লাইটে (ফ্লাইট নং- BG-433) এনসিপির নেতারা ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। তারা হলেন-দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। সঙ্গে তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহও রয়েছেন। তিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক।

কক্সবাজারের পুলিশ সুপার সাইফুদ্দীন শাহীন জানিয়েছেন এনসিপির নেতারা হোটেল সি-পার্লে আছেন। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে হোটেলটিতে ওঠেন তারা।

সী পার্ল হোটেলের নিরাপত্তা কর্মকর্তা কামরুজ্জামান এনসিপির পাঁচ নেতাসহ ছয়জনের উপস্থিতির তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তা়রা হোটেলের পাঁচ তলার তিনটি কক্ষে উঠেছেন। সেখানে কোনো বিদেশির সঙ্গে মিটিং হয়নি। তাদের হোটেলে পিটার হাস নামের কেউ উঠেননি।

কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) সাইফউদ্দীন শাহীন এনসিপির পাঁচ নেতাসহ ছয়জনের উপস্থিতি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নেই। হোটেলে তিনজন চায়না নাগরিক রয়েছেন। এনসিপি নেতাদের সঙ্গে কারও মিটিংয়ের বিষয়ে জানেন না বলে জানান এসপি।

এনসিপির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী এ বিষয়ে সাংবাদিকদের বলেন, তাঁরা কক্সবাজার বেড়াতে এসেছেন। পিটার হাসের সঙ্গে কোনো বৈঠক হয়নি।

এ দিকে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের গোপন বৈঠকের অভিযোগ তুলে উখিয়ার স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হোটেলের সামনে বিক্ষোভ করেছেন।

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী কালবেলাকে জানান, জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তির বিশেষ দিনে হঠাৎ করে এনসিপির শীর্ষ নেতাদের কক্সবাজার আগমন এবং শহর থেকে ৩০ কিলোমিটার দূরের পাঁচ তারকা হোটেলে অবস্থানের ঘটনা সন্দেহের সৃষ্টি করেছে। মানুষের মধ্যে নানা কৌতূহলের জন্ম দিয়েছে। বিশেষ করে তাদের সঙ্গে পিটার হাসের বৈঠকের কথা শুনে লোকজনের মধ্যে সন্দেহ আরও বেড়েছে। তবে সেখানে আদতে পিটার হাস ছিলেন কি-না তিনি খোঁজ খবর নিচ্ছেন বলে জানান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এনসিপির নেতারা সী পার্ল রিসোর্টে অবস্থান করছিলেন।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9