জুলাই অভ্যুত্থান বর্ষপূর্তির গণমিছিলে অংশ নিয়ে উপজেলা জামায়াত সেক্রেটারির মৃত্যু

০৫ আগস্ট ২০২৫, ০৬:৪৬ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ১০:৫৫ PM
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম © ফাইল ফটো

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন উপলক্ষে গণমিছিল করেছে জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে চট্টগ্রামে লোহাগাড়ায় কেন্দ্রীয় ঘোষিত এই কর্মসূচিতে অংশ নিয়ে অসুস্থ হয়ে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও আসনটির সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী জানান, আজ ৩৬ জুলাই গণঅভ্যুত্থানে ১ম বার্ষিকী উপলক্ষে গণমিছিলে অংশগ্রহণকালে মাওলানা আবুল কালাম ভাই ইন্তেকাল করেছেন। জানাজার সময় পরবর্তীতে জানানো হবে।

জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন উপলক্ষে উপজেলা শহরে গণমিছিল বের করে জামায়াতে ইসলামী। এসময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণমিছিলে অংশ নিয়ে অধ্যাপক আবুল কালাম হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬