৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল করবে জামায়াত

০২ আগস্ট ২০২৫, ০৮:২৪ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
লোগো

লোগো © সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে আগামী মঙ্গলবার  (৫ আগস্ট) দেশব্যাপী গণমিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে এ গণমিছিল সফল করার আহবান জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে জামায়াত সেক্রেটারি বলেন, ২০২৪ জুলাই-এর ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন উপলক্ষ্যে পূর্ব ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সব মহানগরী ও জেলা শাখার প্রতি আগামী ৫ আগস্ট মঙ্গলবার শান্তিপূর্ণ গণমিছিল সফল করার আহ্বান জানাচ্ছি। 

তিনি বলেন, গণমিছিল সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি সহকারে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের জন্য জামায়াতে ইসলামীর সব জেলা ও মহানগর সংগঠনের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, এই মিছিলে অংশগ্রহণ করার জন্য আমি দেশের সব নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে গণমিছিল সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পালন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

‎জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নৌকা প্রতীক স্থগিত ও না ভোট যুক্ত করে নির্বাচনী বিধিমালা সং…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১১ জেলায় রাতের মধ্যেই ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসেই রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৭০ পরিবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬