ছাত্র সংসদ না থাকলে রাজনীতি পেশিশক্তির হাতে চলে যাবে : নূর

২৯ জুলাই ২০২৫, ০৬:২৪ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ০৮:০৬ PM
আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন নুরুল হক নূর

আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন নুরুল হক নূর © টিডিসি

ছাত্র সংসদ না থাকলে রাজনীতি পেশিশক্তির হাতে চলে যাবে মন্তব্য করে জাতীয় নির্বাচনের আগে ছাত্রসংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে কবি নজরুল সরকারি কলেজে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কলেজ ছাত্র অধিকার পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুল হক নূর বলেন, অনেক রাজনৈতিক দল মুখে সংস্কারের কথা বললেও অন্তরে ফ্যাসিবাদ লালন করছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কমিশনগুলো স্বাধীনভাবে পরিচালনা করতে হবে, নইলে প্রশাসনে দুর্নীতি কখনো কমবে না। সরকারি চাকরিতে স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে।

বর্তমান সরকার প্রধানের বিশ্বজুড়ে খ্যাতি থাকলেও গত ১ বছরে দেশে বাস্তব কোন পরিবর্তন আসেনি বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, শুধু আবু সাঈদ নয়, তার মতো সব শহিদদেরই রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। এ ছাড়া শহিদদের পরিবার থেকে দ্রুত বিচারের দাবি জানানো হয়।

কবি নজরুল কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ প্রমুখ।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬