‘সংস্কার শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন প্রয়োজন’

২১ জুলাই ২০২৫, ০৯:৩১ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:১৯ AM
জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এ.এম.এম কামাল উদ্দিনের মতবিনিময় সভা

জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এ.এম.এম কামাল উদ্দিনের মতবিনিময় সভা © টিডিসি

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এ.এম.এম কামাল উদ্দিন বলেছেন, ‘দেশের গণতান্ত্রিক ধারা সুদৃঢ় করতে জাতীয় সংসদ নির্বাচন সংস্কার করে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে আয়োজন করা জরুরি। এতে জনগণ নিরাপদে ও স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।’ শুক্রবার (২৫ জুলাই) রাতে চরফ্যাশন পৌর সদরের একটি চাইনিজ রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে চরফ্যাশন প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে দায়িত্ব পালন করেছি এবং দেশের বিভিন্ন সামাজিক ও নৈতিক সংকট নিয়ে কাজ করেছি। আমার বিশ্বাস, চরফ্যাশন ও মনপুরার জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত। এই পরিবর্তন হতে হবে নৈতিকতা, জবাবদিহিতা ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এসব মূলনীতিকে ধারণ করে এগিয়ে যাচ্ছে। আমরা ক্ষমতার লোভে নয়, বরং আদর্শিক আন্দোলনের মাধ্যমে জনগণের পাশে দাঁড়াতে চাই।’

অধ্যাপক কামাল উদ্দিন আরও বলেন, ‘আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি চরফ্যাশন-মনপুরার জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষ তত্ত্বাবধানে মাঠে থাকবো। ইসলামী আন্দোলন বাংলাদেশ গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য অঙ্গীকারবদ্ধ। এই যাত্রায় গণমাধ্যমের সঠিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি সাংবাদিকদের উদ্দেশে সঠিক তথ্য পরিবেশন এবং ইতিবাচক সহযোগিতার আহ্বান জানান।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সুরা সদস্য ও ভোলা জেলা দক্ষিণ শাখার উপদেষ্টা হাজী আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,ইসলামী আন্দোলন ভোলা দক্ষিণ শাখার সহ-সভাপতি মাওলানা আবু ইউসুব, ভোলা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিন প্রমুখ।

এছাড়াও ইসলামী শ্রমিক আন্দোলন ভোলা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা মাকসুদুর রহমান, ইসলামী যুব আন্দোলনের ভোলা দক্ষিণ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম সিকদার,ইসলামী শ্রমিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা এমদাদসহ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬