মুজিববাদের কোমর ভেঙে দিতে হবে: সারজিস আলম

১৯ জুলাই ২০২৫, ০৪:৫৬ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৪৭ PM
জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশে বক্তব্য দিচ্ছেন সারজিস আলম

জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশে বক্তব্য দিচ্ছেন সারজিস আলম © টিভিও থেকে নেওয়া

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) উত্তরাঞ্জলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অভ্যুত্থানের এক জুলাই থেকে আরেক জুলাই এসে আমরা পৌঁছেছি, কিন্তু এ দেশ থেকে মুজিববাদী ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। মুজিববাদের কোমর ভেঙে দিতে হবে।

শনিবার (১৯ জুলাই) বেলা ২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

সারজিস আলম বলেন, ‘এই বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যের জায়গায় হতে দেওয়া যাবে না। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধ আমাদের ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যেতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু মুজিববাদের প্রশ্নে, আওয়ামী লীগের প্রশ্নে সবাই আমরা ঐক্যবদ্ধ।’

আরও পড়ুন: ক্যাম্পাসে ক্যাম্পাসে র‌্যাগিংয়ে নিহতদের তালিকা করুন: সরকারকে আবরারের বাবা

এনসিপির এই নেতা বলেন, ‘যে আকাঙ্ক্ষা  নিয়ে আমরা অভ্যুত্থান করেছি, আজ আরেক আগস্ট এলো, কিন্তু আমাদের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সুশীল ভূমিকা দেখতে চাই না, আমরা আপনাদের গণঅভ্যুত্থানের সরকার হিসেবে দেখতে চাই।’

তিনি বলেন, বাংলাদেশে খুনি হাসিনার বিচার হতেই হবে। গণঅধিকার পরিষদ নির্বাচন হতে হবে।

জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থী: আইডিইবি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশে কম অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সাগরে সৃষ্ট লঘুচাপ পরিণত হলো নিম্নচাপে, চার বন্দরকে সতর্ক স…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, হাসপাতালে এএসআইয়ের মৃত্যু
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬