ফেসবুকে ভাইরাল ছাত্রলীগ নেত্রীর কান্না (ভিডিও)

০৯ এপ্রিল ২০১৯, ০৩:৫৯ PM
ফাতেমা রিপা

ফাতেমা রিপা © সংগৃহীত

মঞ্চ থেকে নামিয়ে দেয়ায় ফেসবুক লাইভে এসে কান্নাকাটি করেছেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক ফাতেমা রিপা। গত শনিবার ২১ মিনিটের বেশি সময় ধরে ওই ফেসবুক লাইভ করেন তিনি। সেই লাইভ ভিডিওটি ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে।

ভিডিওটি নিয়ে ফেসবুকে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করছেন। কেউ ফাতেমা রিপার পক্ষে আবর কেউ বা বিপক্ষে অবস্থান নিচ্ছেন। কেউ কেউ এটাকে ‘নিছক পাগলাগি’ বলেও অভিহিত করেছেন।

গত শনিবার উপজেলা শিক্ষক সমিতির অনুষ্ঠান চলাকালে তাকে মঞ্চ থেকে নামিয়ে দেয়া হয় বলে ফাতেমা রিপা অভিযোগ করেন।

লাইভে ফাতেমা রিপা বলেন, আমি একমাত্র নেত্রী যে কি না উপজেলার আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দলীয় সকল কার্যক্রমে অংশ নিই। অথচ দলীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। কেন আমাকে এভাবে অপমানিত করা হবে। বার বার মঞ্চ থেকে আমাকে নামিয়ে দেয়া হচ্ছে। বসার জায়গা না দিক আমি প্রয়োজনে দাঁড়িয়ে থাকবো। আমি ছাত্রলীগ করি আমার দাঁড়িয়ে থাকার অভ্যাস আছে। কিন্তু অনুষ্ঠান চলাকালে মঞ্চ থেকে নামিয়ে দেয়ার মতো অপমান আর কোনো কিছুতে নাই। নির্বাচনের সময় সকালে বের হতাম-ফিরতাম সন্ধ্যায় প্রচার প্রচারণা শেষ করে। খাওয়া-দাওয়ার দিকেও তাকাতাম না। উপজেলাতে কোনো প্রোগ্রাম হলেও আমার সাথে এমন আচরণ করা হয়। জেলা ছাত্রলীগের প্রোগ্রামে আমার সাথে এমন ব্যবহার কখনো করেনি কেউ। উপজেলা প্রোগ্রামগুলোতে আমাকে বার বার অপমান করা হয়।

রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, যাত্রীসেবা বন্ধ
  • ১০ অক্টোবর ২০২৬
‘ফেল’ তকমায় যেন থমকে না যায় ভবিষ্যৎ, এসএসসি অনুত্তীর্ণদের প…
  • ১০ অক্টোবর ২০২৬
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২২…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রেমিকের সঙ্গে দেখা করতেই কক্সবাজার গিয়েছিল স্কুলছাত্রী তা…
  • ১০ অক্টোবর ২০২৬
১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আন্দোলনে চাকরিপ্রা…
  • ১০ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টের কারণে ছাত্রত্ব বাতিল, ফেরাতে বিবৃতি রাকসু হল…
  • ১০ অক্টোবর ২০২৬