ব্লকেড উঠিয়ে রাজপথে নামার আহবান পাটোয়ারীর

১৬ জুলাই ২০২৫, ০৬:০০ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৯:১৯ PM
নাসির উদ্দীন পাটোয়ারী

নাসির উদ্দীন পাটোয়ারী © সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় সারাদেশে ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে বুধবার (১৬ জুলাই) বিকেলে ব্লকেড উঠিয়ে রাজপথে নামার আহবান জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ আহবান জানান তিনি। 

পোস্টে নাসির উদ্দীন পাটোয়ারী লেখেন, ব্লকেড উঠিয়ে নিন। রাজপথে অবস্থান নিন।

এর আগে, বুধবার দুপুরে সারা বাংলাদেশের মানুষকে গোপালগঞ্জে আসার আহবান জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

পোস্টে সারজিস লেখেন, ‘গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের উপরে আক্রমণ করেছে। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে। আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, নাহয় ফিরব না।’

তিনি আরও বলেন, সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জের ছুটে আসুন। গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতা জেগে উঠুন। দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন।

এর আগে, সকালের দিকে পদযাত্রার সমাবেশে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির চলতে থাকায় নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমাবেশস্থলে ছিল না। এই সুযোগে হেলমেট পরে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশে ভাঙচুর চালায়। এ সময় চেয়ার টেবিলসহ অনুষ্ঠানের মঞ্চের হামলা চালায়।  

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬